Header Ads

English Grammar [Gender n Number]


Gender:
Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব নাকি উভয় লিঙ্গ।

Types of Gender:
Gender সাধারনত চার প্রকার।
Masculine Gender ( পুং লিঙ্গ)
Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
Neuter Gender (ক্লীব লিঙ্গ)
Common Gender (উভয় লিঙ্গ)

Masculine Gender:
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock, ইত্যাদি।

Feminine Gender:
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে। যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।

Neuter Gender:
যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে। যেমন - Book, Pen, Table, ইত্যাদি।
Common Gender:
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Common Gender বলে। যেমন – Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy, ইত্যাদি।
Number:
Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়।Grammar এর ভাষায়, যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।:
Number সাধারনত দুই প্রকার। যথা –
Singular number
Plural number
Singular Number:
যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular number বা একবচন বলে।
Example:- Book, Brother, Cow, Tree, etc.
Plural number:
যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে Plural number বা বহুবচন বলে।
Example:- Books, Brothers, Cows, Trees, etc.

No comments

Powered by Blogger.